কবি-তাসলিমা রুবি
এখন আর গণতন্ত্র বলে কিছু নেই স্বৈরাচারে ছেয়ে গেছে দেশ
গুম,খুন, বেড়ে গেছে বহুগুণ শিশু ও নারী নির্যাতন চরম সীমা অতিক্রান্ত!
জনবিচ্ছিন্ন সবদল,হচ্ছে না গণআন্দোলন!
সুশীল সমাজ আটকে আছে দলবাজির টকশোতে
তবে কি গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়?
তথাকথিত বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক অভিমত দেন,
পশ্চিমা বিশ্বের মদদ ও ক্রমাগত জঙ্গিবাদী অভিযোগেই
এগিয়ে আসবে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো,অার তখন নাকি উদ্ধার হবে গণতন্ত্র!
তবু গণতন্ত্র পুনরুদ্বার হোক!কিন্তু আমার এ গণতন্ত্র চাই না।

গণতন্ত্রের নামে চাই না রক্তের হোলি খেলা!
সিরিয়ার রক্তে ভিজেছে ধরণী,হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ইহুদী, খ্রীষ্টান
মরেছে মানুষ, মরেনি শয়তান !
আফগান ভূমিতে আজো মানুষ পোড়ে কাশ্মীর নিয়ে নাটকীয় খেলা চলে
ইরাকের মাটিকে করেছে তামা খাঁটি! নীল নদের তীরে বসেছে রক্তের হাট
চাইলেই পাবে তাজা রক্তের উষ্ণ স্বাদ! তাই আমার গণতন্ত্র চাই না!
আমি আমার ভাইয়ের লাশ চাই না! না,আমি উদ্বাস্তু হতে চাই না!
না! না! আমি ধর্ষিতা হয়ে লিখে যেতে চাই না গোপন ডাইরি।
প্রেইরির সবুজ তৃণভূমি এখন ক্লোরিনে ঠাসা,এতো রক্ত
দেখে দেখে আমার আর গণতন্ত্রের সাধ হয় না।
সাম্রাজ্যবাদীদের শ্যোন দৃষ্টিতে চামড়ায় ফোস্কা পড়ে যায়,
তবু, ওদের আরো রক্ত চাই, তাজা রক্ত! গণতন্ত্র চাই! ভাইয়ের লাশ চাই!
ওই যে হায়েনা ঢুকছে মগজে! রক্তের নেশায় উন্মাতাল ছোটে,
ওই যে পচন ধরেছে মগজে বুঝি নিস্তার নাই,
মানুষ মেরে ধর্মের দলেও চলছে ভণ্ড তাই।
রক্তচোষা ছোট গিরগিটি পেলেপুষে হলো ডাইনোসর রাক্ষসী।
সিরিয়া, ইরাক, ইরানে চলে সাম্রাজ্যবাদীর মগজের লড়াই।
আফগান, মিসর, কাশ্মীর জুড়ে চলে লালসার কী বড়াই!
এই লোভে আর পা দিস না,মানবজাতি!
ফাঁদ পাতা আছে ঠিক ওখানেই মিঠে প্রতিশ্রুতির!
মানুষের রক্তে রঞ্জিত আজ শান্তি পুরষ্কার!!
মানবতা তোমায় করছে ঘৃণা শত শত ধিক্কার!!

No comments:
Post a Comment