Thursday, December 1, 2016

মানবতা মুক্তি পাক (গণসঙ্গীত)

কবি-আসিফুজ্জামান খন্দকার
মানুষের জয় হোক মানুষের জয়
জাতি ধর্ম বর্ণ গোত্র সব দূরে যাক
মানবতা মুক্তি পাক মানবতা মুক্তি পাক।।
নাফ নদীতে ভাসছে মানুষ আরাকানে মরছে মানুষ
মারছে শিশু অসহায় আমি নির্বাক
মানবতা মুক্তি পাক মানবতা মুক্তি পাক।।
দানবের উল্লাস চাই না মুক্তির গান সবে গাইবো
শান্তির পৃথিবী চাইবো
জাতিভেদ ব্যবধান সব ঘুচে যাক।
মানবতা মুক্তি পাক মানবতা মুক্তি পাক।।

No comments:

Post a Comment