Saturday, December 24, 2016

বঙ্গবন্ধু বঙ্গ পিতা

কবি-সাজেদা রানী
টুঙ্গিপাড়ার ছেলে তুমি তোমার যে কতো নাম
তুমি হলে জাতির নেতা তুমি যে মহান। 
বাংলার রাজা শ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু বঙ্গ পিতা।
অন্যায়ের কাছে নিচু করোনি কভু মাথা।
তোমার চেতনায় স্বাধীন বাংলা। 
স্বপ্ন ছিলো তোমার ঐ দু'টি চোখে গড়বে সোনার বাংলা।
সেই স্বপ্ন ভাঙার জন্য পাক হানারা করলো হামলা।
সেদিন পিছু হাটেনি এ জনতা।
বাঁচাতে বাংলার স্বাধীনতা বাংলার রাজা সেই নেতা বঙ্গবন্ধু বঙ্গ পিতা।
লাখো নারীর ইজ্জত হারালো লাখো যুবকের প্রান গেলো 
তবুও তুমি জাতির পিতা করোনি নত মাথা।
 তোমার বজ্র কন্ঠে সাহস দিয়েছো সবার মনে
বাংলার রাজা সেরা নেতা/ বঙ্গবন্ধু বঙ্গ পিতা।

No comments:

Post a Comment