Saturday, December 3, 2016

স্বপ্নহীন ভালোবাসায়

কবি-হোসনেআরা রিতা

এক বুক আশাতেই
তোমায় ভালোবেসে ছিলাম
ভালোবাসার সাগরে
ভেসেই চলেছিলাম।
হঠাৎ প্রচণ্ড বেগে
কালবৈশাখী ঝড় শুরু হলো
এক নিমিষেই হারিয়ে গেল
সাজানো স্বপ্নগুলো।
সবকিছুই হলো এলোমেলো
বুঝতে নাহি পেলাম
সাজানো সুখ স্বপ্ন
সবই হারালাম।
রাগ অনুরাগ-স্বপ্ন
কিছুই নেই বাকি
তোমার স্মৃতি আকড়ে ধরে
আমি পরে থাকি।
আজ হারানোর নেই কিছু
এই জীবন ছাড়া
তুমি হীনা আজ আমি
নিঃশ্ব সর্বহারা।
তোমার সুখের পৃথিবীতে
অাজ থাক তুমি সুখে
আমার সকল দুঃখ কষ্ট
মেনে নিলাম হাসি মুখে
তোমাকে হারিয়ে আমি
আছি বড় দুঃখে
তোমার সুখের পৃথিবীতে
থাক তুমি হাজারও সুখে।

No comments:

Post a Comment