কবি-সাজেদা রানী
শিউলি তোমার এতো কেনো রাগ.?
কেনো এতো অভিমান.?
সন্ধায় আসো তুমি সকালে চলে যাও।
সূর্যের আলো পড়তে না পড়তেই
তুমি মুখ সরিয়ে নাও,কিসের এতো লজ্জা.?
কিসের অনুরাগ.?
সবাই বলে তুমি রাতের রানী
ঘুম পারানি, মন খুশি করার বন্ধু,
আদর করে তোমায় কতো নামে ডাকে,শিউলি'শেফালি'পারিজাতাকা।
তুমি কতো সুন্দর সাদা তুমার শরীর,
তার মাঝে নলের মতো জাফরান রঙের বোটা।
তোমার বীজ পরে জন্মায় আবার চারা।
হিন্দু , বৌদ্ধ সবার কাছে তুমি এতটাই পবিত্র
যে শরতে তোমায় ছাড়া পূজা করে না।
পূর্নিমার রাতে চাঁদের আলো উপভোগ
করতে যখন বারান্দায় বসা হয়,
শিউলি তোমার গন্ধ বাতাসে ভাসে
কিছুক্ষণ পরপর
কি যে অপরুপ ও মনোমুগ্ধকর সেই সময়,
যা শেষ হবে না বলে।
তাহলে কেনো তুমি সন্ধায় জন্ম নেও
রাতের আঁধারে থাকো সবার অগোচরে।
সূর্যের প্রতি কেনো এতো অভিমান.?
ভোরে সূর্য পূর্বকাশে দেখা দিতে না দিতেই
তুমি ঝরে পড়,
লজ্জায় আর অভিমানে তুমি মুখ লুকাও
মা ধরনীর কোলে।
এই তুমি সেই শিউলি আমাদের রাতের রানী।
কেনো এতো অভিমান.?
সন্ধায় আসো তুমি সকালে চলে যাও।
সূর্যের আলো পড়তে না পড়তেই
তুমি মুখ সরিয়ে নাও,কিসের এতো লজ্জা.?
কিসের অনুরাগ.?
সবাই বলে তুমি রাতের রানী
ঘুম পারানি, মন খুশি করার বন্ধু,
আদর করে তোমায় কতো নামে ডাকে,শিউলি'শেফালি'পারিজাতাকা।
তুমি কতো সুন্দর সাদা তুমার শরীর,
তার মাঝে নলের মতো জাফরান রঙের বোটা।
তোমার বীজ পরে জন্মায় আবার চারা।
হিন্দু , বৌদ্ধ সবার কাছে তুমি এতটাই পবিত্র
যে শরতে তোমায় ছাড়া পূজা করে না।
পূর্নিমার রাতে চাঁদের আলো উপভোগ
করতে যখন বারান্দায় বসা হয়,
শিউলি তোমার গন্ধ বাতাসে ভাসে
কিছুক্ষণ পরপর
কি যে অপরুপ ও মনোমুগ্ধকর সেই সময়,
যা শেষ হবে না বলে।
তাহলে কেনো তুমি সন্ধায় জন্ম নেও
রাতের আঁধারে থাকো সবার অগোচরে।
সূর্যের প্রতি কেনো এতো অভিমান.?
ভোরে সূর্য পূর্বকাশে দেখা দিতে না দিতেই
তুমি ঝরে পড়,
লজ্জায় আর অভিমানে তুমি মুখ লুকাও
মা ধরনীর কোলে।
এই তুমি সেই শিউলি আমাদের রাতের রানী।

No comments:
Post a Comment