Friday, December 16, 2016

একদিন বৃষ্টি হবে

কবি-শেখ বিপ্লব হোসেন
একদিন বৃষ্টি হবে! 
সেই বৃষ্টির জলে ধুয়ে মুছে যাবে 
এ লোকালয়ের যত আবর্জনা, 
এপৃথিবী আবার প্রাণ ফিরে পাবে। 
একদিন বৃষ্টি হবে! 
সেই বৃষ্টিতে ভিজে 
তুমি আমি মিলে হবো একাকার! 
আমাদের সবুজমাঠে 
একদিন সোনালিফসল ফলবে, 
তার সুঘ্রাণে ভরে উঠবে 
এ বিশ্ব ভূমণ্ডল 
চারদিকে বইবে সুবাতাস, 
তুমি আমি মিলে আমাদের ঘরের 
ছোট্ট বেলকনিতে বসে 
দখিনা হাওয়ায় প্রাণ জুড়াবো,আর..!

No comments:

Post a Comment