Friday, December 2, 2016

বনসাই ইতিকথা

কবি-টিপু রহমান
আমার এতো কষ্ট তোমরা কি কখনও ভেবে দেখেছো
কি নির্মম কাঁচি আর ছুরিকাঘাতে
আমার ডাল পালা পরিপুষ্ট পাতা
কেটে ছেঁটে
একটা ছোট্ট টবে বামুনবৃক্ষ করে করে সাজিয়ে
তথাকথিত শোভা বর্ধন করো তোমাদের গৃহে....
আমারতো প্রাণ আছে তোমরা কি এটা বুঝো?
কি সুখ পাও আমাকে পঙ্গু করে রেখে?
খুঁচিয়ে খুঁচিয়ে আঘাতের পর আঘাত করে করে?
আমিতো এ বনসাই জীবন চাইনি, কেউই চায় না....
আমারতো ইচ্ছে করে অন্যদের মতো
শাখা-প্রশাখা মজবুত কান্ড ছড়াই
মৃত্তিকার গভীরে মেলি মূল- শিকড়-বাকড়......
আড়ষ্ট টবে আমার ভীষন কষ্ট হয়,দম বন্ধ হয়ে আসে
মেলে না সূর্যালোক-মাটি -পানি-রসের আস্বাদন......
আর দেরি নয়, এখনি মুক্তি দাও! উর্বরা মাটিতে আমাকে কর রোপণ!
প্রতিস্থাপিত হয়ে গড়ে তুলি আরাধ্য ভূবন....
দ্যাখো আমি কি শীতল ছায়া দেই,দেই অক্সিজেন
তোমাদেরই বেঁচে থাকার মৌলিক রসদ সকল...

2 comments:

  1. খুব সুন্দর একটি কবিতা। পড়ে ভালো লাগলো। অভিনন্দন টিপু ভাই।

    ReplyDelete
  2. একটি বৃক্ষের করুনকাহিনীর বাস্তবচিত্র। অনেক ভালোলাগলো!

    ReplyDelete