কবি-আবুল কালাম আজাদ
বিশ্ববিবেক ঘোমটাপড়া সভ্যতা চুরমার —
মানবতার মাথায় কুঠার মারছে মায়ানমার |
হিংস্র-শ্বাপদ পাগলাকুকুর জঘন্য বার্মীজ—
সুচির ডাকে অশুচি হয়ে ছড়ায় পশুর বীজ।
রক্ত খাচ্ছে, অস্থি খাচ্ছে ,খাচ্ছে মুত্র-মল —
বৌদ্ধরুপী বর্মীরা আজ খ্যাপা কুত্তা দল ।
মানবতা শিকেয় তুলে বিবেক তুলে লাটে ,
বর্মীপশু পুড়ছে মানুষ পথে-ঘাটে-মাঠে |
স্বার্থ-লোভে মত্ত্ব কত করছে কি কারসাজি !
করছে কেহ, দেখছে কেহ বৃহন্নলার বাজি ।
বাজির তোড়ে কাঁপে আকাশ কাঁপছে পঙ্গপাল
বেতাল চালে বিশ্ব চলে সাগর উথাল-পাথাল ।
মাতাল ভরা বসুন্ধরা আজকে টালমাটাল —
একটু বিবেক থাকলে ওগো সাহসে ধর হাল ||
বেহাল সেজে থাকবে যত বাড়বে তত ঋণ
রোহিঙ্গাদের রক্তে হবে সভ্যতা বিলীন ||

No comments:
Post a Comment