Thursday, December 1, 2016

ঘৃণার চিতায় অপেক্ষমাণ

কবি-এবিএম সোহেল রশিদ

পুড়ছি ! একাকীত্বে ভীষণ ভাবে পুড়ছি!
অবহেলার আগুনে জ্বলছি আর পুড়ছি
পুড়ে পুড়ে নিঃশেষ হবার জন্যই পুড়ছি
.
পুড়ছে আড়ালে বর্তমানকে ছুড়ে ফেলার লজ্জা
মুঠো ফোনে সংযুক্ত হতে না পাড়ার বিফল প্রচেষ্টা
বীজ বপনের আগেই অনাবাদী ভূমির আকণ্ঠ তেষ্টা
.
গলে যাবার আগে দপ করে জ্বলে উঠে লাঙ্গলের ফলা
কর্ষণে কর্ষণে সুখের প্রত্যাশায় ভালবাসার চাষাবাদ!
জ্যোৎস্না উৎসবে নামবে বৃষ্টি! পোড়াচোখের সেদিকে দৃষ্টি
.
বার বার স্বেচ্ছা স্খলনে দলিত-মথিত যাযাবর জীবন
অগ্নিদগ্ধ কৃষ্ণচূড়া! ভাতঘুমে বিভ্রান্ত বসন্তের কোকিল
বিপর্যস্ত রাতদিনের উল্লাস মাড়িয়ে ব্যথার প্রত্যাবর্তন
.
ভাঙ্গে তাসের ঘরে শীৎকার আর চিৎকার একাকার!
বোঝা না বোঝার দোলাচলে মন খারাপের অগ্নুৎপাত
পুড়ে সর্বস্ব! পুড়ে না শুধু দায় দু’জনার গোপন সখ্যতার
.
যন্ত্রণার রোষানলে অকস্মাৎ উন্মোচিত ইচ্ছেঝুলি!
একেক করে বেরোয় অমৃত পিয়াসী নির্ভীক লুটেরা
ভোগকারী স্বৈরাচারী ভূপতির ফলোন্মুখ উর্বরভূমি !
.
মুহূর্তেই উন্মোচিত জ্বালামুখে কষ্টের অগ্নুৎপাত!
মোম-পারদ একাকার! আগুনে পুড়ে আগুন
চাষাবাদে অনবরত দোলায় স্বর্গীয় জলপ্রপাত!
.
সুখভস্ম থেকে কুড়াই নিখাদ প্রেমের উপসংহার
বলতে পারো পাথরচাপা আবেগের বনসাই প্রেম
যে প্রেমে পুড়তে সুখ! সেই প্রেমে পোড়াতেও সুখ!
.
সূর্যের মত সবই হাসে! শরীরর-মন-চোখ সব কিছু
বিপরীতে বিদ্রূপ হাসে, তিরস্কার হাসে, হাসে প্রত্যাখ্যান
ইতিহাসের নিষ্ঠুরতার ত্রাসে প্রতিবন্ধী সভ্যতাও হাসে!
.
হাসিতে পুড়ে ছিল রোম! হাসির আগুনে পুড়ে ভুল
পুড়ে স্বপ্নের পৌরাণিক বাক্স! পুড়ে প্রেমোপাখ্যান!
শেষ হাসিতে পুড়তেই এখন ঘৃণার চিতায় অপেক্ষমাণ

No comments:

Post a Comment