কবি-শেখ বিপ্লব হোসেন
নদীরপাড়ে বাসকরে এক
গরিব দুঃখীনি মা,
তালপাতার কুটির খানি
নেইকোনো বিছানা।
একটি বাচ্চা ছিল তার
নামটি খোকনসোনা,
একাত্তুরে যুদ্ধেগেছে
আরতো ফিরছেনা।
নাম ঠিকানা নেইতো জানা
কেমন আসবে চিঠি?
তবুও মা পথ চেয়ে রয়
আসবে খোকার চিঠি!
কত জনের আসে চিঠি
হাজার রঙের খামে,
আমার খোকা আছে বুঝি
অচেনা কোনো গ্রামে!
পঁয়তাল্লিশ পেরিয়ে গেল
খোকা এলনা ঘরে,
খোকার জন্য ভাবতে ভাবতে
মা যে গেল মরে!

No comments:
Post a Comment