কবি-এলিজা আজাদ
আজ আবার অনেকদিন পর
বুকের ভেতর ঘুমিয়ে থাকা মুনিয়া পাখি
ভালোবাসার চোখ মেলে পৃথিবীকে দেখল
আজ আবার অনেকদিন পর
ঘরে বসে থাকা এই আমি তোমার ভাবনায়
বিভোর হলাম
বুকের ভেতর ঘুমিয়ে থাকা মুনিয়া পাখি
ভালোবাসার চোখ মেলে পৃথিবীকে দেখল
আজ আবার অনেকদিন পর
ঘরে বসে থাকা এই আমি তোমার ভাবনায়
বিভোর হলাম
এলেই যখন আরো আগে কেন এলে না?
তোমার মতো এমন নিঃশর্তভাবে ক'জন
হৃদয়কে হৃদয় দিয়ে অনুভব করতে পারে?
চারিদিক ধূধূ মরুভূমি আর নিকোষকালো
অন্ধকারে মানুষগুলোকে হাতড়ে ফিরতে-ই দেখেছি---
দেখেছি লেনদেনজনিত হিসেব নিকেশে সবাই ভীষণ ব্যতিব্যস্ত---
সবার কোমল ঠোঁটের স্পর্শ চাই---
শরীরী ছোঁয়া চাই---
আবার কেউ কেউ আনকন্ডিশনাল লাভ হন্যে হয়ে
খুঁজছে এই দূর্মল্যের বাজারে---
ভেতরে সবাই অন্তঃসার শূন্য কিন্তু,
দৃশ্যত নিজেকে রঙচঙে মোড়কে বাণিজ্যিকভাবে উপস্থাপন করতে ব্যস্ত তটস্থ!
এ-হেন অস্থির জীবনের মাঝে তুমি যেন
শীতের ভোররাত্রে শিউলিতলা
আমি কোঁচড় ভরে শিউলি ফুল তুলছি
আর তুমি দ্বিধাহীনভাবে আমাকেই সুবাসিত করে তুলছ
হে সূর্যদীপ্ত পুরুষ প্রকাশিত আলোর মতো সৌর্যবীর্য ছড়িয়ে আলোয় আলোকিত করে যাও আমার ভুবন
আমি চিংকার করে জানিয়ে দেব,
তুমি শুধু আমার আর কারো নও।

No comments:
Post a Comment