কবি-নন্দিনী খান
একদিন হুট করে চলে যাবো…
নক্ষত্র-ছায়া এই ধরিত্রীর জলবায়ু সব পিছনে ফেলে
হারিয়ে যাবো কৃষ্ণগহ্বরের আলো আঁধারীর মাঝে !
.
হয়তো চলে যাবো কোন এক দূর দেশে
নাগরিক নৈশব্দে তোমার ফুঁপিয়ে কান্নার শব্দ শুনবো না,
চোখের কোণে অধীর অপেক্ষায় ঝরে পরা
তোমার মুক্তদানা কুড়িয়ে নেবোনা।
তুমি হাত বাড়াবে
এক মুঠো আঁধার ছুড়ে দিয়ে আমি আসবনা।
.
সত্যিই চলে যাবো একদিন।
হয়তো শিউলী তলায় অবহেলায় পরে থাকবে কিছু ঝরা ফুল।
ঘাসের ডগায় শিশির বিন্দুগুলো ঝরে পরবে
কোন কিশোরীর হাতের স্পর্শে !
কারো চিৎকারে হয়তো ধরনীর বুক ফেটে গজাবে
কয়েকশো শিকড় বাকড়,
তবু চলে যাবো সংগোপনে সকল মায়ার বাঁধন ছিড়ে !
.
পিছনে পরে রবে পুরানো শহর, কিছু চেনা গলি,
মধ্যাহ্নে জেগে উঠা নীলাকাশ,
স্বজনের আহাজারি আরো কিছু শুকনো মুখ,
কিছু আক্ষেপ, সাথে বিনয়ের প্রকাশ…
ফিরে তাকাবো না, সঙ্গীহীন একা চলে যাবো।
.
হুট করেই একদিন চলে যাবো ।
সমস্ত ক্লান্তি ছেড়ে, সোনালী রোদে মিষ্টি হাওয়ায় উড়ে,
বিলুপ্ত মায়া, জোছনায় মাখা কারো মুখের ছোঁয়া,
পৃথিবীর জ্বালায় আমার জীবন্ত হৃদয় পুড়িয়ে হবে ছাই
সেই ছাই নিয়ে উড়ে যাবো একদিন অচেনা পথে।
.
চলে যাবো কিছু অক্ষমতা, অপ্রাপ্তি আর ব্যর্থতা নিয়ে,
কিছু অভিমান আর বিরহের সুর তুলে,
চলে যাবো পৃথিবীর সবটুকু মায়া আর গোধূলীর রঙটুকু নিয়ে,
পিছনে পড়ে রবে একটা পুরো অতীত, কিছু বিস্তৃত স্মৃতি,
লুকিয়ে চলে যাবো একদিন……
হুট করে চলে যাবো।

No comments:
Post a Comment