কবি-সায়েখ শীতল
মাগো........
আর তুমি আসবে না'ক ফিরে
মনে হলেই আঘাত করে
হৃদয় বীণার তারে ।
আর তুমি আসবে না'ক ফিরে
মনে হলেই আঘাত করে
হৃদয় বীণার তারে ।
মাগো........
আর হবেনা হাতটি ধরে চলা
খোকা বলে কে চুমিবে?
জরিয়ে ধরে গলা।
আর দুনিয়ায় আছে যত
কেউ হবেনা তোমার মত
কেবা দিবে আদর এত
ভাবলে বাড়ে জালা ।
মাগো.......
তোমার মতো হবেনা আর জানি,
এই কথাটি হৃদয় ভরে
সবাই নিবে মানি ।
তোমার কথা ভাবতে গিয়ে
হায়-হতাশে যাই হারিয়ে
ডাকবে কে আর হাত বাড়িয়ে
ভাবতে ঝরে পানি ।

No comments:
Post a Comment