Friday, December 16, 2016

হার মানা হার

কবি-আবুল কালাম আজাদ 
স্বপ্ন সারথি হায় হারালো কোথায় , 
জীবন ঘিরে যে আজ অজানা ব্যথায় ! 
যে স্বপন দেখেছিনু তোমাকে ঘিরে , 
আলো হবে হৃদয়ের জরা কুটিরে । 
 সে আলো যেন আজ সুদুরে হারায়, 
কি জানি কুয়াশা না ঘোর ধোঁয়াশায় । 
 যে ভোরের আশা নিয়ে গুনেছিনু দিন , 
কেন যে সে ভোর আজ হচ্ছে মলিন । 
মন চায় মন দিয়ে মন রাঙাবো , 
কি দিয়ে বল সেই মান ভাঙাবো ? 
চেনা মুখ অচেনা হয়ে যায় অজানায় , 
ছলনার ছল যেন ঝরে বেদনায় । 
বেলা যায়,অবেলায় অবহেলাতে 
হেরে যাই জীবনের শুভ খেলাতে। 
 সময় গোমরে হায় আমারে কাঁদায় , 
হারমানা হার তবু পড়িনি গলায় ।

No comments:

Post a Comment