Monday, December 5, 2016

আমার রূপ

কবি-মাখন বিশ্বাস
অসংখ্য মৃত মানুষের মিছিলে
শকুনের ভিড়ে
খুঁজতে গিয়ে যেন পরিচিত কারে
দেখিলাম আমারে ।
আধ পোড়া লাশ তেঁতো পোড়া গন্ধে
শাস্ত্রহীন কবরে
বিশুদ্ধ আত্মাখানি স্তম্ভিত দাঁড়িয়ে
দেখেছে নিজেরে ।
পিছনে ফেলে আসা লক্ষ যুগ
সামনেও দুর্ভোগ
ঠাইহীন শুচি ধর্ম পাতায় কাঁদে
নিরুত্তর অভিযোগ।
চেনা সুরে কার যেন ডাক
কই ছুটে চললাম
ফিরে আর তাকাইনি কোথাও
পিছনে থুথু ফেললাম।
সাকার আমি হয়েছি নিরাকার
তবু কুতর্কে জেরবার
তাই নিয়ে ও কত জমা আক্রোশ
অহেতুক ঘৃণার পাহাড়।

No comments:

Post a Comment