Wednesday, December 14, 2016

কন্যা হত্যা

কবি-কেয়া তালুকদার

কন্যা ভ্রুণ যারা হত্যা করিস,
তারা মা ডাকবি কাকে?
একদিন তোর মা মরে যাবে,
কন্যার মাঝেই খুঁজে পাবি তাকে ৷
কন্যা জন্মদানকারী...
বউকে করিস ক্ষতবিক্ষত,
কন্যা জন্মের দায় কি তার আছে ?
কন্যা জন্মে তোর শুক্রাণুর বৈশিষ্ট্যে,
মায়ের ডিম্বাণুর বৈশিষ্ট্যে নয় ৷
নিজের দায় পরের উপর বর্তায়ে,
দিন পার করবি আর কতকাল ?
কন্যার জন্ম শান্তির জন্য,
কন্যা তোর আর্শিবাদ ৷
যারা বউ পিটায়...
তারা কি বউয়ের ভালোবাসা পায় ?
আর কত অমানবিক হবি ?
আর কত মায়ের জীবন দিবি বলি ?
এভাবে পৃথিবী একদিন নারীশূন্য হবে...
মরবি বার বার অনুতাপে ৷
একা কি করবি বেঁচে ?

No comments:

Post a Comment