কবি-আবুল কালাম আজাদ
মুখরা বউয়ের মুখ ছুটেছে
গাঁওজুড়ে হইচই —
"বুক ফাটেতো মুখ ফোটে না"
—প্রবাদ গেল কই ?
প্রবাদ নিয়ে প্রমাদ গোণে
নিত্য পতিধন ,
বউটা হলে অগ্নিশর্মা
কে আর আপনজন ?
আপনজনে আপদ ভেবে
বউকে বলে, 'দুর' !
বউটা তখন শুরু করে—
"ভূততাড়ানো সুর "|
সুরের মেলায় জীবনভেলা
চায় পতিযে নিতে—
বউটা বলে, "ও মুখপোড়া,
ধিক শত সুর-গীতে"|
গীতবিতানের ক্যাসেট কিনে
ফিরল সেদিন বাড়ি,
হাড়ি-কলসি ভেঙ্গে বউয়ে
করল শুরু ঝারি |
ঝারি পতির নিত্যসাথি
দিবস-রাতি হায় !
হায়রে জীবন বউআগুনে
হচ্ছে পুড়ে ছাই !
ছাইচাপা তার তুষের আগুন
বুকের গহীনে—
গহীন অন্ধকার দুচোখে
বউয়ের কারণে |

No comments:
Post a Comment