Wednesday, December 14, 2016

শোভাযাত্রা

কবি-এলিজা আজাদ
রাতভর ঘুড়ির মতো আকাশে উড়তে উড়তে বুঝে যাই স্বপ্নে আছি
অর্ধ যুগেরও অধিক কেটে গেছে ঝুলন্ত চাঁদের
সমুদ্রের সাথে দুষ্টু খেলা দেখে দেখে
স্বপ্নের সমুদ্রটাকে মুঠোবন্দি করে ফেলাটা অলীক
কিছু নয়
যত বাধাই আসুক তোমার হাত দুটি ধরে
স্বপ্নের পাড় ঘেঁষে চলে যাব দূর-সুদূর
কোনো এক মনভাঙ্গা সময়ে, কালো যুবকের
পাথর খোদাই শরীরের কারুকাজ নিয়ে গিয়েছিল
লোভের তুঙ্গে
একটি বুনোটিয়া রাতভর ডানা ঝাপটিয়েছিল
সুশোভিত কাশের ঝাড়ে
রক্ত নেশায় মেতে উঠেছিল ওরা
শরীরে জেগেছিল নিজেকে নিঃশেষ করার
আগুন তাও কাশের ঝাড়ে
নেশার ঘোরে লবন চাখার মতো প্রতিবার স্বাদের
পরীক্ষা দিয়ে গেছে ওরা
মহুয়ার নেশাকে উপেক্ষা করে কেউ কী সমুদ্রযাত্রা
করতে পারেছে কখনো?
আমিও তোমাকে ঘিরে হিরন্ময় তীর ছোঁব বলেই
করেছি শোভাযাত্রা।

No comments:

Post a Comment