Wednesday, December 7, 2016

অপেক্ষার নাম কখনও ভা-ল-বা-সা

কবি-এবিএম সোহেল রশিদ

প্রলোভনের হাতছানিতে ‘বিধ্বস্ত মন’ বিমর্ষ
আগুন ঝরা ফাগুন আর কোকিলের আহ্বান
শবযাত্রার মতই পবিত্র এবং শোকাতুর।
.
সঞ্চিত নোনা বৃষ্টি আজ বৈশাখী ঝড়ের বন্ধু
মেঘবাড়িতে অতিবাহিত দিনগুলির দিনলিপি
চৈতালি বাতাসে পরিত্যাজ্য পল্লব লোভাতুর।
.
অপ্রকাশিত প্রত্যাখ্যানের অশুভ সংবাদে
কি ভাবছো? আমি বিচলিত! মোটেও নই
বলোত বৃষ্টিকে বৃষ্টির ভয় দেখিয়ে কি লাভ?
.
চাঁদ-জ্যোৎস্না এখন ম্রিয়মাণ আশার প্রদীপ
হাত বাড়ালেই একগুচ্ছ নীল অপরাজিতায়
শীষ দেয়া রাতে মৃত হাসনাহেনার প্রভাব।
.
নিশ্চিত জেনো নখদর্পণে জলাঞ্জলির সব খবর
শর্ত সাপেক্ষে আর যাই হোক গোপন প্রেম অচল
ব্যাকরণ মেনে ভালবাসা! একবারেই ‘অসম্ভব’!
ফিরে যাওয়া, পরিশুদ্ধ হয়ে কাছে আসার পূর্বশর্ত
প্রত্যাশার নদীতে ভেসে যাওয়া স্বপ্ন হাসে অবিকল
.
জানি তোমাকে একদিন তীরে আসতেই হবে
প্রতিটি বাঁক পেড়িয়ে খুঁজবে আহ্বানের পানসী
নিখাদ ভালবাসার ডোরে ফেলেছি নোঙর
শুধু অপেক্ষা! এ অপেক্ষার নাম কখনো প্রেম
কখনো ভালবাসা।কখনো প্রত্যাশার বন্দর।

No comments:

Post a Comment