Wednesday, December 7, 2016

বেলা শেষে

কবি-শারমীন
মেঘে মেঘে বেলা বয়ে যায়
আধার নেমে আসে,
জীবন বেলার শেষ প্রান্তে দেখি
কেউ নেই পাশে।
যা কিছু আমার ছিলো
সভাই নিয়েছে ভাগ করে,
এখন আমি বোঝা সবার
আছি একা ঘরে ।
অসহায় আজ আমি
পাশে নাই কেউ,
কষ্টের সাগর বুকে আজ আমার
খেলে যায় ঢেউ।
আমার এখন দেবার মতো
তেমন কিছু নাই,
দু হাত তুলে দোয়া টুকু
দিয়ে গেলাম তাই ।।

No comments:

Post a Comment