Thursday, December 1, 2016

"ভ্রান্তি"

 কবি-সেপিকা ইয়ামীম তানি

মনের মাঝে সকাল সাঁঝে 
শত আশা বাধে, 
 ছোট্ট বুকে অল্প দুখে 
 দুটি আঁখি কাঁদে। 
স্বপ্নঘোরে মনটা ওড়ে 
দূরে বহু দূর, 
শিকল ছিঁড়ে নদীর তীরে 
 শোনে প্রিয় সুর।
ফুলের কলি দেখতে চলি 
 একি নেশা চোখে? 
ভাবনা নিয়ে চলতে গিয়ে 
থামি একি শোকে? 
একলা মনে নীরব ক্ষণে 
শুধু ভেবে যাই, 
কার বাঁশিতে চাই হাসিতে 
 সে বাঁশি তো নাই।

No comments:

Post a Comment